ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

ফুলবাড়ীতে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১১ বার পঠিত
মে দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় ফুলবাড়ী কাছারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইউনুস আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার  আমীর মাওলানা আব্দুল মালেক।
বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ফুলবাড়ীতে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬