ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আসামি পলাতক

সোহাগ ইসলাম
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১৯ বার পঠিত

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় পৌরসভার ৫ নং ওয়ার্ড আরামবাগ এলাকায় এক ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আরামবাগ এলাকার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মোহাম্মদ সাজিদুর রহমান মজিদ। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ উক্ত বাসায় অভিযান চালিয়ে তালাবদ্ধ ঘর থেকে আনুমানিক ৩০ কেজি গাঁজা জব্দ করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযানের সময় আসামি সাজিদুর রহমান মজিদ পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
আরও পড়ুন:





















