ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎শাজাহানপুরে ইয়াবাসহ পাখি ব্যবসায়ী ডিবির হাতে গ্রেপ্তার

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামে এক পাখি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎‎গ্রেপ্তারকৃত শাহীন উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বি-ব্লক বাজারে বাবার সঙ্গে পাখির ব্যবসা করে আসছিলেন।
‎‎ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহীন দীর্ঘদিন ধরে নেপথ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার ঘাষিড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎‎স্থানীয় মাঝিড়া ক্যান্টনমেন্ট (বি-ব্লক) বাজারের এক ব্যবসায়ী বিস্ময় প্রকাশ করে জানান, শাহীন তার বাবার সাথে বাজারের দোকানে পাখির ব্যবসা করতো। সে যে গোপনে মাদকের কারবারে যুক্ত ছিলেন, তা স্থানীয়দের অজানা ছিল।
‎‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণে ডিবি পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

‎শাজাহানপুরে ইয়াবাসহ পাখি ব্যবসায়ী ডিবির হাতে গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১০:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬