ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে

বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
News Title :
আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন ও সেরা ৪ চালককে সম্মাননা প্রদান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়ুক দ্রুত চিকিৎসায় রক্ষা পাক জীবন লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা
  • 🏠
  • রংপুর বিভাগ, রূপসী বাংলা
  • সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

  • নাগরিক ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় চারা বটতলা থেকে বেতুয়া সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, সড়কের পাশ থেকে কেটে নেওয়া ইউক্যালিপটাস গাছগুলোর বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।এ ঘটনায় সরকারি সম্পদ বিক্রি,অর্থ বণ্টন এবং মসজিদের উন্নয়ন তহবিলে টাকা জমা দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ,এলাকার শামীম আকন্দ ও আলহাজ মমতাজ প্রামাণিকের নেতৃত্বে চারা বটতলা থেকে বেতুয়া সড়কের পাশের গাছগুলোএকই এলাকার গাছ ব্যবসায়ী আহম্মদ ও আমিরুলের কাছে বিক্রি করা হয়।গাছ কাটার পর বিষয়টি জানতে পেরে স্থানীয় সচেতন ব্যক্তিরা ধুবিল ইউনিয়ন ভূমি কার্যালয়ে খবর দেন।পরে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা গাছগুলো আটক করেন বলে স্থানীয়রা জানান।
অভিযোগ রয়েছে,পরে গাছ বিক্রির অর্থ মসজিদের উন্নয়নকাজে ব্যয় করার কথা বলে গাছগুলো নিয়ে যাওয়া হয়।তবে মসজিদ কমিটিকে সামান্য কিছু টাকা দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। যদিও এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার বলেন, শুনেছি চারা বটতলা বাজার থেকে বেতুয়া সড়কের অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করা হয়েছে। ধুবিল ইউনিয়ন ভূমি কার্যালয়ের নায়েব গাছ আটকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা মসজিদে টাকা দেওয়ার কথা বলেছিলেন। পরে জানতে পেরেছি,মসজিদ কমিটিকে সামান্য কিছু টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন,চারা বটতলা থেকে বেতুয়া সড়কের পাশের গাছগুলো আমি রোপণ করেছিলাম। তবে এখন কারা গাছগুলো কেটেছে, তা জানতে পারিনি।
এ বিষয়ে ইউপি সদস্য ছানোয়ার বলেন, “গাছগুলো কেটে মসজিদে দেওয়া হয়েছে। এটা নিয়ে আর কিছু কইরেন না ভাই।”
অন্যদিকে, গাছ ব্যবসায়ী আহম্মদ আলীর কাছে সরকারি গাছ কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মসজিদ কমিটির কাছ থেকে গাছ কিনেছেন। তবে মসজিদ কমিটির কোন ব্যক্তিকে গাছের মূল্য পরিশোধ করেছেন, জানতে চাইলে তিনি বলেন, মসজিদের রাজমিস্ত্রিকে টাকা দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা সমাধান করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। পরে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযোগের বিষয়ে শামীম রেজা বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে কেউ কেউ আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন।”
এদিকে, সড়কের পাশের গাছগুলো কার মালিকানাধীন ছিল, সেগুলো কাটার অনুমতি ছিল কি না, গাছ বিক্রির অর্থ কারা গ্রহণ করেছেন এবং মসজিদে কত টাকা জমা দেওয়া হয়েছে—এসব বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও হিসাব যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির মুঠোফোনে বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি গাছ কাটার অনুমোদন, গাছের প্রকৃত মূল্য এবং বিক্রির অর্থের হিসাব যাচাই করে অভিযোগের সত্যতা উদ্‌ঘাটনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর :
এ জাতীয় আরও খবর

আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের

চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত

শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন ও সেরা ৪ চালককে সম্মাননা প্রদান

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬