ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বসন্তপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)।
পুলিশ জানায়, বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাজ্জাদ টেলিকম দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
11 September 2026

লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বসন্তপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬