ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎শাজাহানপুরে অবৈধভাবে পশুখাদ্য তৈরির দায়ে জরিমানা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুরে লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদনের দায়ে নিউ সান ফার্মার মালিক কামরুজ্জামান খান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার গন্ডগ্রাম বিএডিসি অফিস সংলগ্ন এলাকায় “নিউ সান ফার্মায়” এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
​অভিযানে সার্বিক সহযোগিতা ও প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি টিম উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন করছিলেন কামরুজ্জামান খান। এ ঘটনায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ​
ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে কামরুজ্জামান খান জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। অভিযানে উৎপাদিত পশু খাদ্য ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় তা ধ্বংস করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

16 September 2026

নাঙ্গলকোটে মেয়র প্রার্থী আল মামুনের অনন্য দৃষ্টান্ত স্থাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

‎শাজাহানপুরে অবৈধভাবে পশুখাদ্য তৈরির দায়ে জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬