ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সড়ক অবরোধ

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত
আব্দুল আওয়াল:    জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক কলেজছাত্রীর অবস্থান ও নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তারা অভিযুক্ত প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ওই তরুণীর সঙ্গে বিয়ের দাবি জানান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা এলাকার জলব্রিজে দেওয়ানগঞ্জ-তারাটিয়া সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উত্তর সাপমারি গ্রামের মো. খসরু মিয়ার মেয়ে মোছা. মিষ্টি পারভীনের সঙ্গে পোড়াভিটা গ্রামের মো. এনামুল হক (ফেলু মিয়ার) ছেলে মো. জীবন মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। জীবন মিয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সৈয়দপুর ক্যান্টনমেন্টে কর্মরত বলে জানা গেছে।
মিষ্টি পারভীনের অভিযোগ, প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি না পাওয়ায় তিনি জীবন মিয়ার বাড়িতে গিয়ে অবস্থান নেন। সেখানে জীবন মিয়া ও তার পরিবারের সদস্যরা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার দুপুরে ‘পোড়াভিটা এলাকাবাসী’র ব্যানারে জলব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হয়।
সমাবেশে বক্তারা মিষ্টি পারভীনের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানান। তারা প্রশাসনের হস্তক্ষেপে নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভুক্তভোগী তরুণীর সঙ্গে বিয়ের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

16 September 2026

টিটিসির কোটি টাকার মালিক বিল্লাল অবশেষে শাস্তিমূলক বদলি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সড়ক অবরোধ

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬