ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত
পিরোজপুর অফিস:   ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদক নয়-জীবন চাই, মাদক ছেড়ে-স্বপ্ন দেখো এবং মাদকমুক্ত সমাজ গড়ি একসঙ্গে-এসব প্রতিপাদ্য সামনে রেখে সভার আয়োজন করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। সভায় বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম মোল্লা, সংগঠনের জেলা সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম শেখ, যুগ্ম আহ্বায়ক ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সুশীল সমাজের প্রতিনিধি সিকদার জাকির হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, সাংবাদিক শঙ্করজিৎ সমদ্দার, মো. তরিকুল ইসলাম শামীম ও আল-আমীন আহম্মেদ, রেড ক্রিসেন্টের সদস্য সজিব হাওলাদার শাওন এবং বিডি ক্লিনের সদস্য মো. মেহেদী হাসানসহ অনেকে। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা, পরিবারে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

16 September 2026

টিটিসির কোটি টাকার মালিক বিল্লাল অবশেষে শাস্তিমূলক বদলি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬