
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮ দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাসিন আহম্মেদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে শ্রীমদ্দি গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শ্রীমদ্দি গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি তাসিন আহম্মেদের সঙ্গে একই গ্রামের মো. ইউনুস মিয়ার মেয়ে ফাতেমা আক্তারের কোর্ট ম্যারেজ হয়। পারি তাদের বিয়ে মেনে নেয়ার কথা বলে ফাতেমা আক্তার(১৯) কে বাবার বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর কাজি অফিসের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই তাসিন মানসিকভাবে ভেঙে পড়ে এর মধ্যে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নানার বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে চরের গাও কবর স্থানে তাকে দাফন করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) টমাস বড়ুয়া জানান, পরিবারের কোন অভিযোগ নাই। তবে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিষয় ও পারিবারিক পরিস্থিতিসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















