ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানার সেউজগাড়ী রেলকলোনী এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাগর(২৭) ওরফে কিশোর সগর ওরফে নাংড়া সাগর, গাবতলী উপজেলার কৈঢোপ উত্তর পাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মাসুদ রানা(৩০)। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতে দুপচাঁচিয়া-তালোড়া সড়কের পদ্মপুকুর বধ্যভূমি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে দু’টায় দিকে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পদ্মপুকুর বধ্যভূমি এলাকায় ফাঁকা জায়গায় ১০/১২জনের ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় থানা পুলিশের টহলদল টের পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। এসময় দুইজন ডাকাত দলের সদস্যকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এবং এ সময় ডাকাত দলের অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত দুই ডাকাতদের কাছ থেকে ধারালো হাসুয়া, চাকু, কাটার সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ১১টি চুরি মামলা ও ৪টি মাদক মামলা রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দিয়ে বুধবার ১৬ সেপ্টেম্বর বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ডেঙ্গুতে গর্ভের শিশুসহ ৯ মাসের অন্তঃসত্ত্বা ভিক্টোরিয়া কলেজছাত্রী নূর জাহানের মৃত্যু

16 September 2026

বাসস-এর সাবেক প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন আর নেই

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬