ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

আন্তর্জাতিক ডেস্ক:     আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত ও ভোরে চালানো এই হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আফগান বার্তাসংস্থা খ্যামা প্রেস জানায়, সোমবার রাত আড়াইটার দিকে কুনার প্রদেশের নুরগাল জেলার পাটান গ্রামের একটি বসতবাড়ি লক্ষ্য করে আক্রমণ চালায় পাকিস্তানি যুদ্ধবিমান। এতে একই পরিবারের তিন সাধারণ নাগরিক প্রাণ হারান। এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর ৪টার দিকে পাকতিকা প্রদেশের বারমাল জেলার তোর কান্দি এলাকায় পরিত্যক্ত দোকান ও বসতবাড়ি লক্ষ্য করে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। তবে পাকতিকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সীমান্তে নিরাপত্তা সংকট ও সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আনাগোনা নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে টিটিপি আফগান ভূখণ্ডকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে সীমান্তে হামলা চালাচ্ছে, যা তালেবান সরকার শুরু থেকেই অস্বীকার করে আসছে।

গত কয়েক দিনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের সাথে সংঘর্ষে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার পরপরই এই বিমান হামলা চালাল ইসলামাবাদ। তালেবান সরকার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

অসময়ে আধুনিক প্রযুক্তিতে তরমুজ চাষে সাটুরিয়ার কৃষকের সাফল্য

20 September 2026

শিবগঞ্জে চরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

সর্বশেষ পরিমার্জন : ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬