
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উজিরপুর ইউনিয়নের চর সেতারাপাড়া, জর্দারপাড়া ও তেলীপাড়ায় এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজের সার্বিক তত্ত্বাবধানে চরে বসবাসরত বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোহাঃ নাহিদুজ্জামান সুমন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক রানা ও বিশিষ্ট ব্যবসায়ী শফিউর রহমান রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরে বসবাসরত পরিবারগুলো খাদ্য সংকটে পড়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















