ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পৃথক অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল হান্নান, (শাজাহানপুর) বগুড়া:   বগুড়ার শাজাহানপুরে পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে। এসআই আরিফুল ইসলাম ও এসআই সুজল চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি টিম মাদলা ইউনিয়নের চাঁচাইতারা খালপাড়া গ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম ওরফে পটুকে (৫১) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। আটক রফিকুল ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৩) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই আব্দুর রহিম ও এসআই আব্দুল মোমিন। তারা খোট্টাপাড়া ইউনিয়নের জোকা ডাক্তারপাড়া এলাকার একটি মুরগির ফার্মের পাশের পাকা রাস্তা থেকে ১৪ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট থানার বথুয়াবাড়ী গ্রামের আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ এবং একই থানার পাকুড়ীহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ মিজানুর রহমান (৩১)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা (নং-২৫) রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে চক্রের মূলহোতাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মাধবপুর জুনিয়র ক্লাব ডে নাইট প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

19 September 2026

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে, হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পৃথক অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১০:০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬