ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মোঃ রায়হান মাহামুদ:    গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী। তবে পুলিশের অভিযানের সময় কবির হোসেন পালিয়ে যায়।

শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, স্থানীয় কাজল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকা কবির হোসেনের বসতঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার বিকেল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে গেলেও মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন।

গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, পলাতক কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১০টি মামলা এবং পুলিশকে মারধরের অভিযোগে একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

পৃথক অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

19 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার-১৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৯:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬