
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, দুপচাঁচিয়া উপজেলা কমিটি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ছোটন চক্রবর্তী সভাপতি, রতন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সংগঠনটির বগুড়া জেলা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সিদ্ধান্তে দুপচাঁচিয়া উপজেলা কমিটির মেয়াদ শেষ হবার কারণে কমিটি মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল এবং এর ফলে স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদন দেয় বগুড়া জেলা কমিটি। ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- রঞ্জিত পাল, সহ-সভাপতি সুব্রত ঘোষ, সহ-সভাপতি সজল বসাক,সহ-সভাপতি গোপাল গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক সুফল কুমার মহন্ত,সহ-সাধারণ সম্পাদক অমিত কুন্ডু (রাজিব), কোষাধ্যক্ষ তরুণ পাল, সহকোষাধ্যক্ষ রঞ্জন রাজভর,সাংগঠনিক সম্পাদক দীপক পাল, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক অরবিন্দু কুমার দাস,সহ- আইন বিষয়ক সম্পাদক অমিত মৈত্র,গণসংযোগ সম্পাদক জনি বসাক, প্রচার সম্পাদক সাংবাদিক সুশান্ত মালাকার, দপ্তর সম্পাদক সজল চন্দ্র দাস, সমাজ কল্যাণ সম্পাদক টগর চক্রবর্তী, রাজনৈতিক সম্পাদক স্বপন কুমার দাস,ধর্মীয় বিষয়ক সম্পাদক মতিলাল ভট্টাচার্য, মহিলা বিষয়ক সম্পাদক শুভ্রা চক্রবর্তী, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অসিম চক্রবর্তী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন মজুমদারসহ আরো অন্যান্য সদস্যদের নিয়ে ৭১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো উপজেলা কমিটি পর্যায়ক্রমে নতুন কমিটি গঠন করবে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা কমিটি আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটি সংগঠনের সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু ও অসাম্প্রদায়িক শক্তির ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















