
সাফায়েত উল্লাহ মিয়াজী: ইনসাফ ভিত্তিক সমাজ, ইমাম খতীবদের অঙ্গিকার এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা শনিবার সকালে জামিয়াতুল ইসলামীয়া দারুল কোরআন মাহিনী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জামিয়াতুল ইসলামীয়া দারুল কোরআন মাহিনী মাদ্রাসা মোহতামিম মুফতী অলি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ মহাসচিব মাওলানা মুহাম্মদ আতাউর রহমান আলমপুরী।
কাশিপুর নেছারিয়া বালিকা মাদ্রাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চডিয়া বাজার আলিম মাদ্রাসা প্রাক্তন অধ্যক্ষ মাওলানা কলিম উল্যাহ, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক হাফেজ ইকবাল হোসেন নোমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ, মাওলানা আবুল হাশেম, ড. মুফতী মাওলানা নেওয়াজ শরীফ, মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অধ্যাপক মাওলানা আ.জ.ম সাইফুল্লাহ, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম সদস্য সচিব নাজমুল হাছান, মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল, অধ্যক্ষ মাওলানা কামাল হামিদী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা এয়াকুব, মাওলানা গেয়াস উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, কাশিপুর নেছারিয়া বালিকা মাদ্রাসা সহ সুপার মাওলানা শাহ আলম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ শাহ জালাল, মাওলানা আবু বকর, মাওলানা আবুল কাশেম মজুমদার, মুহাদ্দিস নুরুসসাফা, মাওলানা আনিসুল হক, মুফতী আব্দুল কাদের।

সাফায়েত উল্লাহ মিয়াজী 



















