ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত-২, আহত-২

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:    চট্টগ্রামের দোহাজারী মৌলভীর দোকান এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের একজন ধর্মপুর ইউনিয়ন যুবদল নেতা আবদুর শুক্কুর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীর দোকান এলাকায় পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে দেয় বলে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, আবদুর শুক্কুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ধর্মপুর ইউনিয়ন যুবদল ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

কুষ্টিয়ায় অচেতন ১০ পুলিশ সদস্য, মেডিকেলে ভর্তি

20 September 2026

পিরোজপুরে অনগ্রসর ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত-২, আহত-২

সর্বশেষ পরিমার্জন : ০৪:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬