ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত

পিরোজপুর অফিস:    পিরোজপুরে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জেলার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক আবু সাঈদ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

একই সঙ্গে জেলা প্রশাসনের চলমান পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। সভায় পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম

21 September 2026

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ১২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬