ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

ইসলামপুরে শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

আব্দুল আওয়াল;
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৭ বার পঠিত
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ও উপজেলা বিএনপির সভাপতি এ. ই. সুলতান মাহমুদ বাবু। সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মমিনুর রহমান মমিন এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন।
এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ. কে. এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, উপজেলা মহিলা দলের সভাপতি সুলেখা এবং পৌর শ্রমিকদলের আহ্বায়ক লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও শ্রমের মর্যাদা রক্ষায় আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি অঙ্গীকারাবদ্ধ থাকবে। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামপুরে শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬