ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১৫ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিম বাগরাইট এলাকায় নারীদের মারধর, ফসলি জমিতে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করা এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় মাংস ব্যবসায়ী শারফিন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নিপা আক্তারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিপা আক্তার (৪০) ও তার পিতা মিজানুর রহমান উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, অভিযুক্ত শারফিন মিয়া কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কসাই হিসেবে গরুর মাংস বিক্রি করেন। তিনি নিয়মিতভাবে মরা গরু জবাই করে বাজারে বিক্রি করেন এবং তাদের বসতবাড়ির আশপাশ ও চাষকৃত জমিতে গরুর রক্ত, ভুঁড়ি, মলমূত্রসহ বিভিন্ন বর্জ্য ফেলেন, যা মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি করছে।
ভুক্তভোগীদের দাবি, গত ২৮ এপ্রিল দুপুরে তাদের চাষকৃত জমিতে এসব বর্জ্য ফেলা নিয়ে প্রতিবাদ জানালে শারফিন মিয়া ও তার সহযোগীরা উল্টো তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন:






















