ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লামায় জমি বিরোধে সংঘর্ষ, আহত-৩, উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা

জাহিদ হাসান, বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১৬ বার পঠিত

বান্দরবানের লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মোঃ আয়ুব আলী (৩৮) তার পিতার মালিকানাধীন জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েন। আয়ুব আলীর দাবি, তার পিতা জীবদ্দশায় আত্মীয়দের অস্থায়ীভাবে বসবাসের জন্য প্রায় ২০ শতক জমি ব্যবহার করতে দিয়েছিলেন। শর্ত ছিল প্রয়োজন হলে জমি ছেড়ে দিতে হবে। তবে বর্তমানে অভিযুক্তরা সেই শর্ত অস্বীকার করে জমিটি স্থায়ীভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।ঘটনার সূত্রপাত হয় গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টার দিকে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই জমিতে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে আয়ুব আলী, তার মা ছেনুয়ারা বেগম ও বোন ইসমত আরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আয়ুব আলীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় অভিযুক্ত হিসেবে বশির আলম (৫০), মোঃ নাছির (৪৫), গফুর (৪৫), মোঃ রহিম (৩৫), মোঃ সাগর (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (১ মে ২০২৬) আয়ুব আলীর ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলাকালে মামলার কারণে পরিবারের কয়েকজন সদস্য পলাতক রয়েছেন বলে জানা গেছে। ফলে পরিবারটি সামাজিক ও আর্থিক সংকটে পড়েছে।ভুক্তভোগী পক্ষ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ৭৫/২০২৬) দায়ের করেছে। অপরদিকে অভিযুক্ত পক্ষও পাল্টা মামলা (নং ৮৬/২০২৬) দায়ের করেছে।এ বিষয়ে বক্তব্য নিতে চাইলে বশির আলম জানান, তারা আদালতের শরণাপন্ন হয়েছেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, জমিটি তাদের দখলীয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:























