ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা ও কার্যক্রম বন্ধ

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৭ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ‘এমবিএস ব্রিকস’ ও ‘ফাইভ স্টার ব্রিকস’ নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ এবং প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ‘এমবিএস ব্রিকস’-কে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। পরে ‘ফাইভ স্টার ব্রিকস’-এ অভিযান চালিয়ে একই আইনের আওতায় আরও ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভাটাটির চিমনিও ভেঙে ফেলা হয় এবং উভয় ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, “পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও কৃষিজমির ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা ও কার্যক্রম বন্ধ

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬