ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

ফুলের টাকা দুস্থদের দিন, এতে আমি খুশি হবো – অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি

আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ২৫ বার পঠিত
কুমিল্লার  হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে মাথাভাঙ্গা বিএনপি ও স্থানীয়দের উদ্যোগে কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন, আমার সামনে। এতে আমি খুশি হবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার।
ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান (সম্রাট) ও মোঃ আমির হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ফুলের টাকা দুস্থদের দিন, এতে আমি খুশি হবো – অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি

সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬