ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ফেনীতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, ভোগান্তিতে শহরবাসী

আরিফুর রহমান, বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৬ বার পঠিত

আরিফুর রহমান, বিশেষ প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই ফেনী শহরের বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।
বুধবার অল্প সময়ের বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়। ট্রাংক রোড, মহিপাল, একাডেমি এলাকা, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কসহ বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে থাকে। ফলে পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীরা পড়েন চরম দুর্ভোগে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা ফেনী শহরের নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন এবং ড্রেন দখলের কারণে পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না।
একজন ভুক্তভোগী পথচারী বলেন, “অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। কোথায় গর্ত, কোথায় ড্রেন—বোঝার উপায় থাকে না। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।”
জলাবদ্ধতার কারণে অনেক দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
শহরবাসীর মতে, এখনই কার্যকর ও স্থায়ী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাদের আশঙ্কা, যথাযথ উদ্যোগ গ্রহণ না করলে ২৪ সালের বন্যার মতো দুর্ভোগ আবারও ফিরে আসার ঝুঁকি রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে। তবে শহরবাসীর দাবি, দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি।
ফেনী শহরের বাসিন্দারা মনে করেন, এখনই উদ্যোগ না নিলে জলাবদ্ধতা ভবিষ্যতে আরও বড় সংকটে রূপ নিতে পারে।


















