ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৬ বার পঠিত
“সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা, লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দিবসের শুরুতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যাত্রা স্থানে এসে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) সুপ্রিয়া রহমান’র সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  সিনিয়র সিভিল জজ স্বাগত সাম্য। বক্তব্য রাখেন  জেলা আইনজীবী সমিতি স্বাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, সিভিল সার্জন অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসেন, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাকসুদা পারভীন প্রমূখ। আলোচনা শেষে সেরা প্যানেল আইনজীবীদেরকে পুরষ্কৃত করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬