ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাতক্ষীরার শ্যামনগরে পেট্রোল পাচারকালে ধৃত ব্যক্তিকে ইউএনও কর্তৃক জরিমানা

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৯ বার পঠিত

দেশের পেট্রোল পাম্পগুলিতে যখন সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করতে হচ্ছে, ঠিক এ সময়ে একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভে সক্রিয় হয়ে উঠেছে। এমনই একটি ঘটনা ঘটেছে শ্যামনগর উপজেলায়। ঘটনা সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে তিনটি ড্রামে করে ১০৮ লিটার পেট্রোল পাচারের সময় হরিনগর বাজারে স্থানীয় যুবদল এবং বিএনপির কয়েকজন কর্মী ১টি মোটরসাইকেল আটক করে। অপর মোটর সাইকেলটি পালিয়ে যেতে সক্ষম হয়। মোটর সাইকেলে পাচারকারী দলের আটক সদস্য বুলবুল পিতা মোঃ আব্দুল হামিদ, গ্রাম গাবুরা। সে স্বীকার করে, উপজেলার ভেটখালী বাজারের সব -ডিলার কচির নিকট হতে ২০০ টাকা লিটার দরে পেট্রল ক্রয় করে এই পেট্রোল গাবুরা ইউনিয়নে নিয়ে যেয়ে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রয় করে থাকে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার
শামছুজ্জাহান কনক সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি উক্ত ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা করেন এবং সরকারি মূল্যে উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে সমস্ত পেট্রোল মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর মাধ্যমে বিক্রয় করার ব্যবস্থা নেন।
আরও পড়ুন:



















