ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাস ৭১ হাজার টাকায় বিক্রি

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১২:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙাস মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জানা গেছে, সোমবার গভীর রাতে এরশাদ হলদারসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ভোরের দিকে বিশাল আকৃতির পাঙাস মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। বড় আকারের মাছটি এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। উন্মুক্ত নিলামে মাছটি প্রথমে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি নিলাম থেকে মাছটি কিনে কেজিতে ৫০ টাকা লাভে কুষ্টিয়ার পোড়াদহে মোট ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছেন। তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর নদীতে এত বড় পাঙাস পাওয়া গেছে। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়। বর্তমানে আমরা বেশিরভাগ মাছ অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে বিক্রি করি।”
স্থানীয়দের মতে, পদ্মা-যমুনার মোহনায় বড় আকৃতির মাছ ধরা পড়ার ঘটনা এখন অনেকটাই বিরল হয়ে গেছে। তাই এমন বড় পাঙাস মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:



















