ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন

মৃণাল চৌধুরী সৈকত
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১৫ বার পঠিত

বিশ্ব নৃত্য দিবস-২০২৬ উদযাপন করেছে গাজীপুর সাংস্কৃতিক ঐক্য। গাজীপুর জেলার ৮টি সংগঠন এ উপলক্ষে আয়োজিত নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করে। বুধবার (২৯ এপ্রিল) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া এর উদ্বোধন করেন। আয়োজক সংগঠন গাজীপুর সাংস্কৃতিক ঐক্য -এর আহ্বায়ক অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশেষ অতিথি নৃত্য শিল্পী, নৃত্য পরিচালক ও লেখক মোঃ মিনা নজরুল ইসলাম।
২০০৫ সালে অভিনয় শিল্পী হিসেবে তথা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা জানান, গাজীপুরের থিতিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তুলা দরকার। যথাযথ পৃষ্ঠপোষকতার ঘাটতি এ জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোয় আরও জোরদার কার্যক্রম চালানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না। গাজীপুর সাংস্কৃতিক ঐক্য সমন্বয়ক সংগঠন হিসাবে এ সমস্যা সমাধানের জন্য কাজ করতে চায়। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ব নৃত্য দিবস উদযাপন করা হচ্ছে।
অংশগ্রহণকারী নৃত্য সংগঠনগুলো হচ্ছে- নটরাজ নৃত্যকলা একাডেমি, আনন্দলোক ললিতকলা একাডেমি, বৃত্ত সংস্কৃত চর্চা কেন্দ্র, বন্ধুমহল শিল্পী সংস্থা,সাত্ত্বিক শিল্পাশ্রম, গাজীপুর; ধ্রুবম নৃত্যশালা, মঞ্চকুঁড়ি ললিতকলা একাডেমি ও নৃত্যবীণা ললিতকলা একাডেমি।

আরও পড়ুন: