ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

হালুয়াঘাটে শ্রী শ্রী কামাক্ষাঁ মাতা মন্দির কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সমীর সরকার
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৭ বার পঠিত

শ্রী শ্রী কামাক্ষাঁ মাতার মন্দির কমিটির সৃষ্ট বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল/২৬ সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের আহবানে এবং সভাপতিত্বে  সভায় সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে উদ্ভূত সমস্যা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানের পথ নির্ধারণ করা হয়। উক্ত মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আগামী ৯ মে /২৬  অনুষ্ঠিতব্য  বাৎসরিক বড় পূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদকে  উভয়পক্ষ আহ্বায়ক মনোনয়ন পূর্বক উভয় পক্ষের ৫ জন করে  ১১ ( এগার) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত গঠিত কমিটি পূজা উদযাপনের সার্বিক কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন।  ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, যুগ্ম সম্পাদক সঞ্জয় সরকার, কোষাধ্যক্ষ মিত্র বর্ধন পাল, নয়ন সরকার, অপু সরকার, রতন দত্ত, নয়ন দাস, বিপুল ঘোষ,রানা সরকার, আনন্দঘোষ ,সনাতন যুব সংঘের সভাপতি প্রভাকর সরকার, সম্পাদক  সুবির সরকার, পৌর কমিটির  আহবায়ক সুশান্ত ঘোষ, সুকান্ত দত্ত, চন্দন ঘোষ,উপদেষ্টা সদস্য অশোক সরকার অপু, নান্টু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন আসন্ন বাৎসরিক বড় পূজা উদযাপন উৎসবমুখর পরিবেশে সফলনভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হালুয়াঘাটে শ্রী শ্রী কামাক্ষাঁ মাতা মন্দির কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৯:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬