ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চোর আতঙ্কে প্রতিকার পেতে লোহাগড়ায় মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান

নড়াইল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১০ বার পঠিত
নড়াইল প্রতিনিধি:   নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিকার পেতে  চোরদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন  এলাকাবাসী।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের  মূল ফটকের সামনে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আইয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কাশিপুর গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক, পানির মোটর চুরি হচ্ছে। পাশাপাশি বসতবাড়ি থেকেও গরু, ছাগল, স্বর্ণালংকার, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল ও ব্যাটারিসহ মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে।
তারা আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চুরি বন্ধের দাবিতে তারা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন শেষে আয়োজকরা লোহাগড়া উপজেলা নির্বাহী  অফিসার শাম্মী কায়সার এর  নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান  জানান, চুরির বিষয়ে  অভিযোগ  পেয়েছি।  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চোর আতঙ্কে প্রতিকার পেতে লোহাগড়ায় মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান

সর্বশেষ পরিমার্জন: ১১:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬