ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জন্মভূমি

সুশান্ত কুমার দে
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ১১৭ বার পঠিত

সুশান্ত কুমার দে–
সবুজ শ্যামল বনে বনে অবুঝ সকল মন
চলন বলন রূপের ধরণ দেখি সারাক্ষণ।
কত নদী; নিরবধি চলছে যে উচ্ছ্বল
সারি সারি যায় যে তরী ঠেলে অথৈ জল।
কত পাখি ডাকাডাকি সুমধুর সুর লয়
তালে তালে নাচে তারা জীবনের নির্ভয়।
ধানক্ষেতে পাটের ক্ষেতে চাষীদের পণ
ফসল বেচে গড়বে তারা সুখী জীবন যাপন।
জেলেরা হ্রদে জাল ফেলে ধরে কত মাছ
চারিদিকে হাওড় বাওড় রুই কাতলার বাস!
কত ফুল ফোটে দোদুল সারা বনে বনে
মৌমাছিরা নাচি নাচি ছোটে মধুর ঘ্রাণে।
এমনই এদেশ মাতৃসুলভ মিশে সারা অঙ্গে
পাহাড় ঘেরা নদীনালা -আছে সবই সঙ্গে।
কোথাও নাই ভেদাভেদ সবাই এক জাতি
এক সাথে খেলা করি একসাথেই মাতি!
বিদ্বেষ ও হানাহানি ধুয়ে মুছে করি সাফ
নেই কোথাও উৎপাত দস্যুদের দৌড়ঝাঁপ।
সবার মনের দুঃখ ভুলে, একসাথেই চলি
পাখির কাছে ফুলের কাছে মনের কথা বলি!
_________________________________
আরও পড়ুন:
সুশান্ত কুমার দে














