সোমবার ॥ ৩০ নভেম্বর, ২০২৬ইং ॥ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ২০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

জলঢাকায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

নীলফামারীর জলঢাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মোঃ বদরুল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার ১১ নম্বর কৈমারী ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে মোঃ রাসেল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মোঃ বদরুলকে আটক করা হয়।

পরে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২২ পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।গ্রেফতারকৃত বদরুল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘীরপাড়া এলাকার বাসিন্দা।

নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবু ইকবাল পাসা ও এসআই (নিঃ) ইমরান আলী।এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন

25 November 2026

ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

জলঢাকায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬