সোমবার ॥ ৩০ নভেম্বর, ২০২৬ইং ॥ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ২০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

লামায় সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়, হয়রানি বন্ধের নির্দেশনা

oplus_8388608

সরকারি সেবা প্রদানে জনগণের কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি বলেন, ‘আমরা সবাই পাবলিক সার্ভেন্ট (জনসেবক)। দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।’রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বান্দরবানের লামা উপজেলা প্রশাসন মিলনায়তনে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলার সব সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় দপ্তর প্রধান ও স্থানীয় প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের কার্যক্রমের পাশাপাশি এলাকার নানা সংকট ও উন্নয়ন দাবি তুলে ধরেন। লামা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ইউনিয়নের দুর্গম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়া ও গিলাপাড়ায় বিদ্যালয় ও সড়ক না থাকার কথা জানান। তিনি এসব এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে সৌরবিদ্যুতের (সোলার প্যানেল) মাধ্যমে পানি সরবরাহ, ঠাকুরঝিরি পর্যন্ত জরুরি ভিত্তিতে ২ কিলোমিটার সড়ক নির্মাণ এবং বেগুনঝিরি আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ কোয়ার্টার মেরামতের দাবি জানান। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ জানান, লামা সদরের বিভিন্ন সড়কের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ঠাকুরঝিরি পর্যন্ত ২ কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাবনাও তাতে যুক্ত করা হয়েছে।লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সোলেমান ৫০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসক, শয্যা, যানবাহন ও এক্স-রে মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথা তুলে ধরেন।
লামা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান দীর্ঘদিন ধরে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়টি জানান। পাশাপাশি লামা থেকে ভূমি রেজিস্ট্রেশন শাখা প্রত্যাহার করে নেওয়ায় লক্ষাধিক মানুষের ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, ভূমি ক্রয়-বিক্রয়ের সেবা নিতে নাগরিকদের শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে যেতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে তিনি দ্রুত লামায় ভূমি রেজিস্ট্রেশন শাখা পুনরায় চালুর দাবি জানান। এ ছাড়া সভায় দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের টহল ও কার্যক্রম স্বাভাবিক রাখতে পর্যাপ্ত যানবাহনের দাবি জানানো হয়।সংশ্লিষ্টদের বক্তব্য শুনে সংসদ সদস্য মাধবী মার্মা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও সুপেয় পানি সরবরাহসহ অবকাঠামোগত উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
প্রসঙ্গক্রমে পার্বত্য অঞ্চলের পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাধবী মার্মা বলেন, ‘অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, যা আমাদের হতাশ করে। সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নের যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবায়িত হচ্ছে। পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় সবাইকে সচেতন হতে হবে।’বক্তব্যের শেষে তিনি ইউএনওসহ সব দপ্তর প্রধানকে সমন্বিতভাবে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং এলাকার টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। সভায় অন্যদের মধ্যে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একশ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাধবী মার্মা। এ সময় সমাজ ও মানুষের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ইউএনও সুমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মেয়র আমির হোসেন, সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন

25 November 2026

ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

লামায় সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়, হয়রানি বন্ধের নির্দেশনা

সর্বশেষ পরিমার্জন: ০৫:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬