সোমবার ॥ ৩০ নভেম্বর, ২০২৬ইং ॥ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ২০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পুরোনো বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল হাসান প্রকাশ নয়ন (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আটক রবিউল হাসানকে সঙ্গে নিয়ে ফুলতলী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মফিজুর রহমান প্রকাশ আবুইয়ার বসতঘরের ভেতরে কাঠের আলমারির ওপরের তাক থেকে একটি পুরোনো বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
এ ঘটনায় চারজনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—মো. রুবেল (৩৪), মো. জয়নাল (২৮) ও মফিজুর রহমান প্রকাশ আবুইয়া (৩৫)। তারা সবাই ফুলতলী এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, ২৯ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা মামলাটির নাম্বর ১৯ এবং জিআর নম্বর ১৮৯। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ তপাদারকে।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, উদ্ধার করা অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন

25 November 2026

ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬