বুধবার ॥ ২৫ নভেম্বর, ২০২৬ইং ॥ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৫ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহড়া

শরিফ মিয়া, রূপগঞ্জ:    সারাদেশে পরিকল্পিত আগুন সন্ত্রাসী,নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোটরসাইকেল মহড়া চলমান রয়েছে ।
২৫ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়কসহ ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাজারো নেতাকর্মী নিয়ে মহড়ায় নেতৃত্বদেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আলী আহমদ।  এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন,আয়নাল,গোলাম মোহম্মদ,শফিক,ইয়াছিনসহ নেতাকর্মীরা৷
এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন,আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস,নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায়  রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের  মোটরসাইকেল মহড়া করছি। এ জনগন জান ও মালের নিরাপত্তায় সক্রিয় অবস্থান নিয়ে জেলার প্রতিটি অঞ্চলে অংশ নিচ্ছি। রূপগঞ্জের সড়ক মহাসড়কে আমরা মোটরসাইকেল মহড়া,  সভা, সমাবেশ ও বিক্ষোভ  অব্যাহত রেখেছি।

Share this news as a Photo Card

জনপ্রিয়

চিরিরবন্দরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

24 November 2026

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহড়া

সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬