মোঃ শাহ্ আলম,ঝিনাইগাতী, (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার শেরপুরের শ্রীবরদী উপজেলার বেলাঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহল দল।
জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৩৯ বিজিবি জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বুধবার ॥ ২৫ নভেম্বর, ২০২৬ইং ॥ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৫ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৪:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ১৭ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়




















