বুধবার ॥ ২৫ নভেম্বর, ২০২৬ইং ॥ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৫ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুল গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল)।

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম (৪৫) দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি নিক্ষেপ করে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক দুই চোখের দৃষ্টিশক্তি হারান।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিকসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান

24 November 2026

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুল গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬