চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া উপজেলা পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বুধবার ॥ ২৫ নভেম্বর, ২০২৬ইং ॥ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৫ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
চিরিরবন্দরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ১৪ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়




















