বুধবার ॥ ২৫ নভেম্বর, ২০২৬ইং ॥ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৫ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

জিকে খাল খননে কুষ্টিয়াসহ আশপাশের কৃষিতে নতুন সম্ভাবনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজ্জাক মাহমুদ রাজ, কুষ্টিয়া:    কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ
জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, খালগুলো সচল করা গেলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। এতে কৃষকদের সেচসংকট কমার পাশাপাশি সব ধরনের ফসলের উৎপাদন বাড়বে।
মঙ্গলবার (২৪ নভেম্বর)  কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে। ফলে কৃষকরা প্রয়োজনীয় সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব খাল পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, খালগুলো পুনরুজ্জীবিত হলে কৃষকদের সেচসংকট অনেকাংশে দূর হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
পরিদর্শনকালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপবিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কুষ্টিয়া পরিদর্শন করেন ।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সরকারি শেড ঘরে রাতারাতি ঝুললো বিএনপির সাইনবোর্ড

24 November 2026

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

জিকে খাল খননে কুষ্টিয়াসহ আশপাশের কৃষিতে নতুন সম্ভাবনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬