ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে জাতীয় ওলামা পরিষদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার:
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৫৯ বার পঠিত

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে জাতীয় ওলামা পরিষদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এ সিদ্ধান্তকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে সংগঠনটি এর বাতিলের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা নুরুল হুদা ফয়েজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা অভিযোগ করেন, জাতিসংঘ মানবাধিকার রক্ষার নামে মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এর অতীত কার্যক্রম পক্ষপাতদুষ্ট। তাদের ভাষায়,

“মানবাধিকারের নামে ইসলামী উত্তরাধিকার আইন ও সমাজ কাঠামোতে হস্তক্ষেপের অপচেষ্টা চলছে, যা দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করবে।”

তারা আরও বলেন,

“সমতা, যৌন শিক্ষা ও লিঙ্গ বৈচিত্র্যের নামে ইসলামবিরোধী সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করবে।”

সংগঠনটির দাবি, জাতিসংঘ ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ফলে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতিসংঘের প্রতি আস্থা ক্রমেই হ্রাস পাচ্ছে।

পরিশেষে, ওলামা মাশায়েখ পরিষদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“জাতিসংঘের এই কার্যালয় দেশের জনগণের মতামতের বাইরে একটি বিদেশি হস্তক্ষেপের চেষ্টা। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে জাতীয় ওলামা পরিষদের ক্ষোভ

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫