ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোবিন্দ মল্লিক, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ৬ বার পঠিত

গোবিন্দ মল্লিক, স্টাফ রিপোর্টার: “উদ্ভাবনেই বাংলাদেশ গঠন—বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মৌলভীবাজারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব তোহিদুজ্জামান পাভেল। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিজ্ঞান সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের পরিকল্পনা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়, প্রকল্প প্রদর্শনীর বিষয়বস্তু নির্বাচন, বিচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মেলাকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করতে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকল সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও অংশগ্রহণমূলক বিজ্ঞান মেলা আয়োজনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা সমাজে বিস্তৃত হবে, যা স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে আগামী ২৭-২৯ এপ্রিল, তিন দিন ব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।


















