ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২২৪ বার পঠিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে শুরু হওয়া এ র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশপ্রেম, সংহতি ও বিপ্লবের চেতনায় মুখর হয়ে ওঠে পুরো নবীনগর শহর। র‍্যালিটি আলিয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান।

প্রধান অতিথি এডভোকেট এমএ মান্নান বলেন, ৭ই নভেম্বর শুধুমাত্র একটি তারিখ নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক গৌরবময় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য ও সংহতির বীজ বপন করেছিলেন, আজ আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছি।

তিনি আরও বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নেমেছি। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হোন। নবীনগরে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই।

তিনি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শে গঠিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসাস এর সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী,জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ, গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক সাদিক, এডভোকেট মোজাম্মেল হক জালাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাদীস শাহীন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শুক্কুর খান,উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম কাজী সুমন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫