ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১০৮ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোরের মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মণিরামপুর উপজেলা সভাপতি মোঃ হামিদুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, জমিয়াতুল মুদার্রেসিন মণিরামপুরের সভাপতি মোঃ মহসিন আলী এবং মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষকদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের চাকরি থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিক্ষা প্রশাসনে তাঁর সততা, নিষ্ঠা ও আন্তরিকতা মণিরামপুরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবেগঘন পরিবেশে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।














