ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জামায়াতের প্রার্থী আমির হামজার মনোনয়ন সংগ্রহ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৪১ বার পঠিত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা আমির হামজা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সাধারণ যাত্রীদের মতো রিকশায় চড়ে ডিসি কার্যালয়ে পৌঁছান। তার সঙ্গে ছিলেন দলের অল্প কয়েকজন নেতাকর্মী।
বিতর্কিত বক্তব্যের কারণে দীর্ঘদিন আলোচনায় থাকা এই বক্তা সাম্প্রতিক সময়ে বেশ নীরব রয়েছেন। প্রচারের মাঠেও তাকে তুলনামূলকভাবে সংযত দেখা যাচ্ছে। তবে রিকশায় করে মনোনয়ন সংগ্রহ করতে আসায় আবারও তাকে ঘিরে সরব হয়ে ওঠেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
মনোনয়ন ফরম নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু নির্বাচিত সরকার না থাকার পরিণতি দেশবাসী ইতোমধ্যে বুঝে গেছে। তাই নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠে কাজ করছেন। বর্তমান নির্বাচনী পরিস্থিতি অব্যাহত থাকলে জয় নিয়ে তারা আশাবাদী।
এসময় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া শহর ও ছাত্রশিবিরের নেতারাও তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন:














