ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জামায়াত প্রার্থী ডা.মোঃ জাহাঙ্গীরের মনোনয়নপত্র উত্তোলন

অপু দাস, স্টাফ রিপোর্টার , রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৭৪ বার পঠিত
রাজশাহী-২ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দলের মনোনীত প্রার্থী ডা. মোঃ জাহাঙ্গীর আলম আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
আজ দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী সেল থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলনের পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহাঙ্গীর। তিনি বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রাজশাহী শহরকে চাঁদাবাজমুক্ত করব, স্থানীয় অবকাঠামো উন্নয়ন করব, যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান সৃষ্টি করব এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করব। এছাড়াও জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং ভোটের অধিকার নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা মানে জনগণের আস্থার প্রতীক। দাঁড়িপাল্লায় ভোট দিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আমাদের নির্বাচনী আচরণ প্রতিহিংসামূলক নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হবে। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের শান্তি ও কল্যাণ।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর ডা. জাহাঙ্গীর সকলকে দাঁড়িপাল্লাকে সমর্থন করার আহ্বান জানিয়ে ধন্যবাদ প্রকাশ করেন এবং প্রেস ব্রিফিং শেষ করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামায়াত প্রার্থী ডা.মোঃ জাহাঙ্গীরের মনোনয়নপত্র উত্তোলন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫