ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামালপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল:    জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে জামালপুরে ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৪ অক্টোবর) জামালপুর পৌরসভার সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর পৌরসভার আয়োজনে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের (এসপিকে) সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের (এসপিকে) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক রতন।
এসময় জামালপুর পৌর এলাকার সুধীজন, সাংবাদিক, সমাজ উন্নয়নকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রায় ঘণ্টাব্যাপী এ সভায় তামাক ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং তামাকের ব্যবহার কমিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে শিশু ও তরুণদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তামাকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে ব্যক্তি, পরিবার, সমাজ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় জামালপুর পৌরসভা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ মনিটরিং কমিটিকে আরও কার্যকর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকার গাইডলাইন অনুসরণ, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সভায় উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীরা তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা তামাকমুক্ত সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জামালপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬