ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ ইবি শাখা ছাত্রদলের

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৬৭ বার পঠিত

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৯ জুলাই) সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন সহ সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, নিম গাছ, আম গাছ, লটকন গাছ ও কদবেল ইত্যাদি ফলজ, বনজ ও ওষুধি গাছ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও মসজিদের সামনে লাগানো হয়েছে
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহিদদের স্মরণে এবং তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। ৫০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। চব্বিশের শহিদদের চেতনা বুকে ধারণ করে সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে (মফিজ লেক) একটা বাগান করার পরিকল্পনাও করেছি।
আরও পড়ুন:














