ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জোড়া খুনের ঘটনায় ৯ দিনেও আটক হয়নি কোনো আসামি !

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৪৭ বার পঠিত

ঘটনার ৯ দিন তবুও আটক হয়নি খুলনা আদালত পাড়ার জোড়া খুনের কোনো আসামি বাদী পক্ষের অভিযোগ তদন্তে চরম গাফিলতিতে দুষ্কৃতকারীরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও ব্যবস্থা নিতে গরিমসির কারণে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন হিসেবে রিপন নামে এক যুবককে আটক করলেও তাকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
রিপনের পরিবার, এলাকাবাসী ও নিহতের হাসিবের পরিবারের দাবি, রিপন নির্দোষ। হত্যাকাণ্ডের সময় ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য বাজারে থাকা রিপনের সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়েছে তারা। তারপরও রিপনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত ৩০ নভেম্বর আদালতে সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অসংখ্য মানুষের সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজনকে। তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
একটি সূত্র জানায়, গত দু’ থেকে তিন মাস আগে জেলা কারাগারের মধ্যে খুলনার দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনা পরবর্তীতে মারামারিতে রুপ নেয়। পরে পাগলা ঘন্টা বাজিয়ে কারাকর্তৃপক্ষ উভয়পক্ষের উত্তোজনাকে নিয়ন্ত্রণ করে। সেখানে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা অপর সন্ত্রাসী গ্রেনেড বাবুর ছোট ভাইকে মারধর করে। ওই ঘটনার সময় হাসিব হাওলাদার কারাগারে উপস্থিত ছিল বলে ওই সূত্রটির দাবি। সূত্রটি আরও জানায়, এ ঘটনার প্রতিশোধ নিতেই মূলত ছক কষতে থাকে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু। ইতিমধ্যে সোনাডাঙ্গা থানার অস্ত্র মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হয় হাসিব। তাদের গতিবিধি অনুসরণ করার জন্য সোর্সও নিয়োগ করা হয়। সোর্সের তথ্য পেয়ে খুনীরা তাদের ওপর নির্মম হামলা চালায়। অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার ওসি তদন্ত শাহজাহান আহমেদ বলেন, মো. রিপনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রিপনকে এ মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কবে তাকে রিমান্ডে নেওয়া হবে সে তিনি পরিস্কার করে বলতে পারেনি।
আরও পড়ুন:














