ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জনসভা ও গন মিছিল

- সর্বশেষ পরিমার্জন: ০১:৫০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৯ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার বিকালে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঐতিহাসিক জনসভা করেছে।
মিছিল ও স্লোগানে মুখর পরিবেশ দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে পৌঁছান। পুরো এলাকা ছিল উৎসবমুখর, দলীয় ব্যানার ও স্লোগানে মুখর।
প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ
তিনি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত হবে ১২ই ফেব্রুয়ারিতে ।
বিএনপি মনোনীত প্রার্থী মো. রাশেদ খাঁন বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নাগরিক সেবা বাড়াতে কাজ করবেন। তিনি ভোটারদের ধানের শীষে ভোটের জন্য আহ্বান জানান।
সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইসরাইল হোসেন জীবন ও স্থানীয় নেতারা নির্বাচনের দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন।
বিকাল চার টার দিকে শুরু হওয়া জনসভা শান্তিপূর্ণভাবে ও গনমিছিল সন্ধ্যা ৬টার শেষ হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সভাস্থলে সতর্ক অবস্থানে ছিলেন। সভা শেষে দলীয় নেতা-কর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।














