ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ট্রাক চালকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও মুক্তির দাবীতে আল্টিমেটাম

সৈয়দ মুনিরুল হক নোবেল
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৩৬ বার পঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল: জামালপুর সিংহজানী খাদ্যগুদাম থেকে পাচার হওয়া এক ট্রাক চাল জব্দের ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের আড়াল করতে পরিবহন কাজে কর্মরত ট্রাকের চালক শামসুল ইসলামকে গ্রেফতার ও তার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও তাকে দ্রুত মুক্তির দাবীতে বৃহস্পতিবার দুপুরে শহরের সিংহজানী মালগুদাম সংলগ্ন জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ঢাকা-৩৬৪০ এর মালগুদাম পরিচালনা অফিস প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ঢাকা-৩৬৪০ এর সভাপতি আব্দুল মোত্তালেব। সঞ্চালনা করেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ঢাকা-৩৬৪০ এর সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল। বক্তব্য রাখেন জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ঢাকা-৩৬৪০ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ঢাকা-৩৬৪০ এর কার্যকরী সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আশাদুল ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা। এসময় নেতৃবৃন্দ বলেন, চাল পাচারের ঘটনায় জড়িত না থাকলেও পরিবহনে নিযুক্ত শ্রমিকদের মিথ্যা মামলায় জড়ানো সত্যি দুঃখজনক। আমরা অনতিবিলম্বে গ্রেফতারকৃত শ্রমিক ট্রাকের চালক শামসুল ইসলাম ও আটক ট্রাকটিরনিঃশর্ত মুক্তির দাবী জানাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ দাবী পূরণ করা না হলে আমরা সিংহজানী খাদ্যগুদামের কোন মাল পরিবহন করবো না। কোন ট্রাক এখান থেকে আর লোড হতে দেওয়া হবে না।
উল্লেখ্য, জামালপুরে কালোবাজারে পাচারের সময় ১৫ টন সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করে র্যাব-১৪। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকা থেকে চালসহ ট্রাকটি আটক করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শেরপুর ব্রিজ এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক শামসুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শামসুল ইসলাম জানান, এই চাল জামালপুর শহরের সিংহজানী খাদ্যগুদাম থেকে লোড করা হয়েছিল। চালগুলো শেরপুর জেলার ‘রিমি অটো রাইস মিল এ নিয়ে যাওয়া হচ্ছিল।
খবর পেয়ে সিংহজানী খাদ্যগুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে সিংহজানী খাদ্যগুদামের এসএমও ইসরাত আহমেদ গুদাম থেকে চাল বের করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “খাদ্যগুদাম থেকে চাল বের করতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রয়োজন হয়। কিন্তু চালক যেসব কাগজপত্র দেখিয়েছেন, সেগুলো অনেক পুরনো এবং ফটোকপি।’ তিনি আরও দাবি করেন, গুদাম থেকে চাল ট্রাকে লোড করা হয়েছে কি না, তা সিসিটিভি ফুটেজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে।
গুদাম কর্মকর্তার সিসিটিভি দেখার পরামর্শ দিলেও সিংহজানী খাদ্যগুদামে গিয়ে জানা যায় ভিন্ন তথ্য। সেখানকার কর্মরতরা জানান, অনেক দিন ধরেই খাদ্যগুদামের সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো বা নষ্ট হয়ে আছে। ফলে চাল লোডিংয়ের কোনো ফুটেজ পাওয়া সম্ভব হয়নি।
র্যাব জানায়, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সরকারি চালগুলো কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত চাল ও আটক চালককে জামালপুর সদর থানায় হস্তান্তরসহ এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
সৈয়দ মুনিরুল হক নোবেল














